দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ কবুতরখালী গ্রামের নজরুল ইসলাম সরদার (৩৫) এবং গোলাপী বেগম (৩০)। আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৭ আগস্ট স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির সাত বছর বয়সী এক শিক্ষার্থী স্কুল শেষে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্বজনরা তাকে স্কুলসংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেন।
শিশুটি পরিবারের সদস্যদের জানায়, চানাচুর ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে একটি মৎস্যঘেরের পাহারা ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান আসামি নজরুল ইসলাম তাকে ধর্ষণ করেন। মামলার অভিযোগে বলা হয়, গোলাপী বেগম শিশুটিকে সেখানে নিয়ে যেতে সহযোগিতা করতেন।
ঘটনার পর ২০১৬ সালের ২৭ আগস্ট স্থানীয় দফাদার মহানন্দ বালা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার শাহজাহান।
জে আই